মৃতের সারি, শিলিগুড়িতে শশ্মাঘাটের বাইরে জ্বলছে উন্মুক্ত গনচিতা - The News Lion

মৃতের সারি, শিলিগুড়িতে শশ্মাঘাটের বাইরে জ্বলছে উন্মুক্ত গনচিতা

 


দি নিউজ লায়ন;  মৃতের সারি,বৈদ্যুতিক চুল্লিতে ঠাঁই মেলা দুষ্কর। শিলিগুড়িতে শশ্মাঘাটের বাইরে জ্বলছে উন্মুক্ত গনচিতা। একসঙ্গে ৪৯টি করোনা মৃতদেহের সৎকার। করোনার দ্বিতীয় ঢেউয়ের আঁচড়ে গাঁ শিউরে ওঠা ঘটনার সাক্ষী এবারে শিলিগুড়ি। শিলিগুড়ি সাহুডাঙি শশ্মান ঘাটের ওপর ভর করে রয়েছে জলপাইগুড়ি জেলা সহ পাহাড়ের একটা অংশের করোনায় মৃতের দেহ। আর সেখানে দুটি চুল্লির মধ্যে একটি বিকল তা সারাইয়ের চেষ্টা করলেও প্রশাসনের তরফে তা এখনও ঠিক করে ওঠা সম্ভব হয়নি। একটি চুল্লির ওপর ভর করে সারতে হচ্ছিল দাহকার্য। করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ায় একটি চুল্লির ওপর ভর করে বেশ কয়েকদিন ধরেই সমস্যায় পড়তে হচ্ছিল।   তবে মঙ্গলবার মুখ থুবড়ে পড়তে হলো। 




 একদিকে গত তিনদিনের মৃতদেহ স্তূপাকারে জমতে থাকে অন্যদিকে একটি চুল্লির ওপর ভর করে মৃতদেহের দাহকার্য এর শশ্মানের বাইরে দীর্ঘ দুর্বিষহ হয়ে ওঠে পরিজনদের অপেক্ষা। দীর্ঘক্ষণ একটানা  একটি মাত্র চুল্লি চলার কারনে মাঝে মাঝে তা বন্ধ রাখতে হচ্ছে। আর সেসময়ের মধ্যে ক্রমাগত মৃতের সারিতে জুড়ছে শব। এক দমবন্ধ কর পরিস্থিতিতে অবশেষে বৈদ্যুতিক চুল্লির ভরসা ছেড়ে শশ্মানের বাইরে সারি সারি কাঠ দিয়ে চিতা সাজানো হয়। তবে তাতেও প্রতিকূল হয়ে ওঠে আবহাওয়া। গত তিনদিনে শিলিগুড়ি ও জলপাইগুড়ি মিলে করোনায় মৃত্য হয় ৪৯জনের। করোনা ওএসডি জানান গত কয়েকদিনে মৃত্যুর সংখ্যা বেড়েছে। 


 সাহুডাঙি শশ্মানে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৯টি মৃতের স্তূপ পড়ে যায়। এরপর বেলা বারবার সঙ্গে সঙ্গে আরও মৃতদেহ আসতে শুরু করে। তাই প্রথমে কাঠের চিতায় পৃথক দাহকার্য করার চেষ্টা করা হলেও মৃতের সারি ও আবহাওয়ার প্রতিকূলতার কারনে বিকেল নাগাদ গন চিতায় মৃতদেহ তুলে দেওয়া বলে জানান করোনা সৎকার্যের দায়িত্বে থাকা পুর কর্মীরা। এদিন বিকেলে ৪৯টি মৃতদেহের এভাবেই সৎকার্য হয়।এই চূড়ান্ত মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হয় এদিন শিলিগুড়িকে। জেলায় সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক ৬৪০ জন। তার ওপর এম্বুলেন্স ভাড়া ও মৃতদেহের শশ্মানে পৌঁছতে ১০-১১হাজার টাকা দাবি করছেন চালকেরা। নিরুপায় কেউবা আগে দেহ সৎকার্য করতে চাইলে সেখানেও গুনতে হচ্ছে কত নাম্বারে দাহ হবে সেই অনুপাতে মোটা অঙ্কের টাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.